৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৪ মার্চ ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১২ PM
অভিযুক্ত সেলিম উদ্দিন (৫০)

অভিযুক্ত সেলিম উদ্দিন (৫০) © সংগৃহীত

নারায়ণগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত দোকানির নাম সেলিম উদ্দিন (৫০)। তিনি সিদ্ধিরগঞ্জে ভাড়া থেকে দোকান চালান। তাঁর বাড়ি সিলেটের জামালগঞ্জে।

ভুক্তভোগী শিশুটির দাদি জানান, আজ সকালে শিশুটির মা তাকে বিস্কুট কিনতে সেলিমের দোকানে পাঠান। শিশুটি দোকানে গেলে সেলিম তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে মারধর করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।

ওসি শাহিনুর বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬