মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম

১৪ মার্চ ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM
আহত রতন আলী

আহত রতন আলী © টিডিসি

নাটোরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং করায় প্রতিবাদ জানালে বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে জেলার লালপুর উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত রতন আলী (৩৭) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ছাত্রীর মা বুলবুলি খাতুন জানান, কয়েক মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে শুভ (২০) নামের এক যুবক তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে রতন আলী মেয়েকে উত্ত্যক্ত করায় শুভকে নিষেধ করেন এবং পরবর্তী সময়ে উত্ত্যক্ত করলে থানায় মামলার করবেন বলে জানান। এর পর থেকে শুভ ও তার পরিবার ওই স্কুলছাত্রী ও মেয়ের পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে যেন তারা থানায় মামলা না করে।

আরও পড়ুন: বহিষ্কৃত পিয়নের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার স্বামী তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয়। বর্তমানে তারা আমাদের হুমকি দিচ্ছে যেন থানায় যেন আর অভিযোগ না করি।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, পুলিশ অভিযান চালিয়ে ইভটিজিংয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। অভিযোগ মোতাবেক যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: আইন
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬