গলা কেটে হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

১৩ মার্চ ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৮ PM
গলা কেটে হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

গলা কেটে হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ © প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ পেয়ে খোকন কবিরাজ (৩৫) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। বিকেলে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন প্রতিবন্ধী ওই তরুণীকে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন বলে থানার উপপরিদর্শক মো. মাসুদ জানিয়েছেন।

অভিযোগের বরাতে পুলিশ জানিয়েছে, দুপুরে ওই তরুণীর মা-বাবা এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁদের বাড়িতে যান। তরুণী তাঁর ভাতিজার সঙ্গে বাড়িতে ছিলেন। এ সময় খোকন দা নিয়ে তরুণীর বাড়িতে গিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে খোকনকে আটক করে থানা হেফাজতে নেয়।

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন বলেন, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তরুণীকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর পরিবার মামলা করবে বলে জানিয়েছে।

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬