ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতির বাবা গ্রেপ্তার

১৩ মার্চ ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৯ PM

© সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পিতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, জুলাই-আগস্টে ছাত্র জনতার ওপর হামলা ঘটনায় এজাহারনামীয় আসামি ছিলেন নুরুন্নবী চৌধুরী খোকন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ সাবেক উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, গত ৪ আগস্ট  ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে করা দুটি মামলার এজাহারভূক্ত আসামি তিনি।

এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬