বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৬

১৩ মার্চ ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM

© সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে  উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দাপাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম। বাকি ৩ জনের নাম জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছয়জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, গতকাল একটি মারামারির ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। উভয় পক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬