‘আমার মেয়ের সঙ্গে যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি চাই’

১৩ মার্চ ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) © ফাইল ফটো

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আট বছর বয়সী মেয়েটির মা বলেছেন, ‘আমার মেয়ের সঙ্গে যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি চাই।’ আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সামনে শিশুটির মা গণমাধ্যমকে এ দাবি জানান।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সিএমএইচ থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি মাগুরা নিয়ে যাওয়া হবে। সেখানে মেয়েকে দাফন করা হবে। আর আমার মেয়ের সঙ্গে যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি চাই।

এর আগে দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়।

হাসানের তোপে ৫ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
  • ১৬ নভেম্বর ২০২৬
বাড়ল আসন, কমল জিপিএ, ৯০-এ পাস ৪০— একগুচ্ছ পরিবর্তন নিয়ে আবে…
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা…
  • ১৬ নভেম্বর ২০২৬
চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবির আরেক শিক্…
  • ১৬ নভেম্বর ২০২৬
ঘরে বসেই জামানত ছাড়া ৫০ হাজার টাকা ঋণ, আবেদন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬
সব ইউনিটের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল জাহাঙ্গীরনগর বিশ…
  • ১৬ নভেম্বর ২০২৬