ঘরে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, সৎবাবা গ্রেপ্তার

১৩ মার্চ ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
অভিযুক্ত শাবলু মাতাব্বর

অভিযুক্ত শাবলু মাতাব্বর © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এ ঘটনায় মামলা করার পর অভিযুক্ত ওই কিশোরীর সৎবাবাকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় গার্মেন্টস কর্মী। পাঁচ বছর আগে ওই কিশোরী মায়ের সঙ্গে অভিযুক্ত শাবলু মাতাব্বরের দ্বিতীয় বিয়ে হয়। তবে শাবলু বেকার হওয়ায় ভাড়া বাসায় থেকে সন্তানদের দেখাশোনা করতেন। এর আগেও ভুক্তভোগী কিশোরীর মা গার্মেন্টসে কাজে গেলে সৎবাবা শাবলু তাকে একাধিকবার ধর্ষণ করেন।

এ ঘটনায় বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ করেন। এরপর অভিযুক্ত শাবলুকে আটক করে পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ভুক্তভোগী ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬