নির্যাতিত শিশুর পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী

১৩ মার্চ ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩১ PM
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী © সংগৃহীত

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে শিশুটি শেষনিশ্বাস ত্যাগ করেছে। শিশুটির মৃত্যুতে সেনাবাহিনীর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই পরিবারের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশুটির মৃত্যুর খবর জানিয়ে বলা হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সর্বাধুনিক চিকিৎসাব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও বলা হয়, শিশুটির বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।

গত ৮ মার্চ নির্যাতনের শিকার শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

পোস্টে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। একইসঙ্গে শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence