মহিষের পাল নিয়ে থানায় হাজির কৃষক

১৩ মার্চ ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩১ PM

© সংগৃহীত

জমিতে ফলানো ধানগাছ খেয়েছে একপাল মহিষ। তাতেই ক্ষুব্ধ হন কৃষক। সেই ক্ষোভে থেকে মহিষের পাল নিয়ে থানায় হাজির তিনি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।

এমন ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। কৃষকের এমন কাণ্ডে এলাকায় সৃষ্টি হয় কৌতূহল।

গতকাল বুধবার (১৩ মার্চ) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষক অদ্ভুত এই কাণ্ড ঘটান। যদিও পরে আপসের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে আলীনগর ইউনিয়নের এক কৃষকের ধানখেতে একপাল মহিষ ঢুকে ধানগাছ খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো ধরে থানায় নিয়ে যান। পরে বিষয়টি আপসের মাধ্যমে সমাধান করে মালিকের কাছে মহিষ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকিনজি বলেন, একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে আসেন। পরে বিষয়টি মহিষের মালিকের সঙ্গে সমাধান করা হয়েছে।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬