প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন শেখ হাসিনা : আ.লীগ নেতা

১৩ মার্চ ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩১ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম। বুধবার (১২ মার্চ) ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান।

দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়, ড. রাব্বি আলম এএনআইকে বলেছেন, ‌‌‘তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়। একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে।’

গত বছরের জুলাই-আগস্ট শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে ‘সন্ত্রাসী বিদ্রোহ’ হিসেবে অভিহিত করে ড. আলম বলেন, ‘বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হস্তক্ষেপ করা। বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে, তা একটি “সন্ত্রাসী বিদ্রোহ”।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এ জন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

নরেন্দ্র মোদির প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণপথ দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ড. আলম বলেন, ‌‘আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করতে বলব এবং যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যেতে বলছি। আপনার আর থাকার দরকার নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়।’

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে  ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন তারা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। 

শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। যার প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬