প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ২

১২ মার্চ ২০২৫, ১০:১০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
খালিয়াজুরী থানা

খালিয়াজুরী থানা © ফাইল ফটো

নেত্রকোনার খালিয়াজুরীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে মারধর ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পর মঙ্গলবার (১১ মার্চ) রাতে ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তাররা হলেন উপজেলার কুঁড়িহাটি এলাকার মো. মিজান মিয়া (৩০) এবং লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক নাজমুল (২৮)।  

আহত ছাত্রীকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত-পা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পরিবার।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইজিবাইকে করে উপজেলা সদরে প্রাইভেট পড়তে যাচ্ছিল ওই ছাত্রী। ইজিবাইকে তখন যাত্রীবেশে ছিলেন মিজান মিয়া। নির্জন স্থানে পৌঁছালে মিজান তার স্পর্শকাতর স্থানে হাত দেন। বাধা দিলে জোর করে জড়িয়ে ধরার চেষ্টা করেন।  

ছাত্রীটি ইজিবাইক থামানোর চেষ্টা করলে মিজান তার জামা টেনে ধরেন এবং চালককে দ্রুত গাড়ি চালাতে বলেন। ইজিবাইক চলতে থাকায় ছাত্রীটি ঝুলে পড়ে। এতে রাস্তায় পড়ে গিয়ে হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়।  

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে সিলেটের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।  

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, বখাটেরা মেয়ের জামা টেনে ধরে ইজিবাইকে ঝুলিয়ে অনেকটা পথ নিয়ে যায়। এতে পাকা রাস্তায় পড়ে গিয়ে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে। এখন অনেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে, কিন্তু আমি অপরাধীদের বিচার চাই।  

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, এ ঘটনায় বুধবার দুপুরে মামলা হয়েছে। আটক দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
রহস্যময় 'সুবোধ' এবার ভারতে, 'হবেকি?'র নতুন গ্রাফিতি
  • ০২ জুলাই ২০২৬
মেসির বেলায় ছাড়, বালোগানের বেলায় লাল কার্ড—ফিফার বিরুদ্ধে দ…
  • ০২ জুলাই ২০২৬
পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ডা. ডোনার
  • ০২ জুলাই ২০২৬