বরগুনায় পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার

১২ মার্চ ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরগুনায় পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত একটায় ও আজ বুধবার (১২ মার্চ) সকালে পৃথক স্থান থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের পরিবারের দাবি, দুজনকেই হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, রাত একটার দিকে বরগুনা সদরের প্রাথমিক শিক্ষা অফিস-সংলগ্ন ঝোপ থেকে মন্টু চন্দ্র দাস (৩৫) নামের এক যুবকের কাদামাখা লাশ উদ্ধার করে তারা। মন্টু চন্দ্র দাস বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়ইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে।

অন্যদিকে আজ সকালে বরগুনা সদরের ১ নম্বর বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকা থেকে মো. হোসেন ডাক্তারের ছেলে মো. মিরাজের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।

আরও পড়ুন: গণজাগরণ মঞ্চ-২ হওয়ার শঙ্কা প্রকাশ, হাসনাত আব্দুল্লাহর সতর্ক বার্তা

নিহত মিরাজ ও মন্টু চন্দ্র দাসের পরিবারের দাবি, দুজনকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানার, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মন্টু দাস ও মিরাজের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ট্যাগ: আইন লাশ
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬