প্রেমিকার অবৈধ গর্ভপাত ও ধর্ষণ মামলা, প্রেমিক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

১১ মার্চ ২০২৫, ১১:৪৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
কাজী ফাহাদ (১৮)

কাজী ফাহাদ (১৮) © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে প্রেমিকাকে অবৈধ গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

গ্রেপ্তার ফাহাদ রাজাপুরের অঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সহপাঠী হওয়ার সুবাদে ভুক্তভোগীর সঙ্গে ফাহাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে তাঁদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্কের একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে ফাহাদ কৌশলে গত ২৬ ফেব্রুয়ারি ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান। এতে ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবার বিস্তারিত ঘটনা জানতে পারে এবং আইনের আশ্রয় নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগের মামলা করার ৪ ঘণ্টার মধ্যে কাজী ফাহাদ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence