কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ, ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১ মার্চ ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
মফিজ শেখ (৪০)

মফিজ শেখ (৪০) © সংগৃহীত

খুলনার তেরখাদা উপজেলায় তরুণীকে ধর্ষণের পাশাপাশি কৌশলে ভিডিও ধারণ করেন মফিজ শেখ (৪০) নামের এক যুবক। ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে জানিয়ে তরুণীকে ব্ল্যাকমেল করা হয়। তারপর বছরজুড়ে ধর্ষণ করেন ওই যুবক। শেষমেশ মফিজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মফিজ শেখ তেরখাদার হাড়িখালী এলাকার মো. নজরুল শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আসামি মফিজ শেখ গত অনুমান এক বছর আগে ওই তরুণীকে ধর্ষণ করে কৌশলে মোবাইলে ভিডিও করে। এরপর তাঁকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছিল।

সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই নিজ বাড়ি থেকে মফিজ শেখকে গ্রেপ্তার করে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence