শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

১১ মার্চ ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৪৯ PM
ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফজাল হোসেন

ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফজাল হোসেন © টিডিসি ফটো

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আফজাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফজাল পাবনা সদর উপজেলার গয়েশপুর হাসপাতালপাড়া গ্রামের মৃত বিলাত হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে গয়েশপুর হাসপাতাল পাড়ায় ঘাস কাটতে যায়। এ সময় তাকে ভুলিয়ে ভালিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় আফজাল। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছোট বোনকে খুঁজতে গিয়ে ঘটনা দেখতে পায় বড় বোন। পরে অভিযুক্ত আফজাল পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবার পাবনা সদর থানায় গত ২৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। 

মামলার পর অভিযুক্ত আসামি আফজালকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ ও বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে ঢাকার সাভার এলাকা থেকে সোমবার রাতে তাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি সালাম আরো জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬