ভোলায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

১১ মার্চ ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৪৯ PM
গ্রেপ্তার শরীফ

গ্রেপ্তার শরীফ © সংগৃহীত

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় আলোচিত গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামি শরীফ (২১) কে গ্রেপ্তার করেছে ভোলা র‌্যাব-৮-এর একটি দল। সোমবার (১১ মার্চ) রাত ৪ টার দিকে অভিযান চালিয়ে তাকে বোরহানউদ্দিন থেকে আটক করা হয়।

র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র‌্যাবের একটি দল বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি মো. শরীফকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গত বছর ভোলার দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭নম্বর ওয়ার্ডে মেঘনা নদীর তীরে ১৯ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক গণধর্ষণ করা হয়। অভিযুক্ত শরীফ এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। এক বছর পর, ভিকটিম ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে শরীফ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ধর্ষণের ভিডিওটি আপলোড করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার দক্ষিণ আইচা থানায় গত ২৫/২/২৫ তারিখ গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে।

অভিযুক্ত শরীফ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের দালালপুর ১নম্বর ওয়ার্ডের নূর আলমের ছেলে। তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। সরকার এই অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। র‌্যাব-৮ এর এই সফল অভিযান তারই প্রতিফলন।

স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence