যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আ.লীগ কর্মীদের বিরুদ্ধে

১১ মার্চ ২০২৫, ০৯:২৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা আমিরুল ইসলাম মাস্টার

হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা আমিরুল ইসলাম মাস্টার © সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় আমিরুল ইসলাম মাস্টার (৪২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে। তিনি ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্ষেতুপাড়া এলাকার আওয়ামী লীগক কর্মী খালেক, ইমু ও মিঠুর সঙ্গে নিহত আমিরুলের পুর্ববিরোধ ছিল। সে বিরোধের জেরে রাত ৮টার দিকে আমিরুলের ভাই আশরাফকে ধরে মারধর করেন তারা। 

আরো পড়ুন: এমসি কলেজে তালামীয নেতার ওপর হামলায় রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি

খবর শুনে আমিরুল সেখানে গেলে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে কিছু দূরে ফেলে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে এ বিষয়ে জানানো যাবে।

নোয়াখালীতে ইয়াবা দিয়ে ২ ভাইকে ফাঁসানোর চেষ্টা, প্রধান আসামি…
  • ২৫ মার্চ ২০২৬
অভিন্ন প্রশ্নে এসএসসি-এইচএসসি পরীক্ষা, বোর্ড চেয়ারম্যানদের …
  • ২৫ মার্চ ২০২৬
মসজিদে ঢুকে মুসল্লিকে ছুরিকাঘাত, যুবক আটক
  • ২৫ মার্চ ২০২৬
লিভারপুল ছাড়ার ঘোষণা মোহাম্মদ সালাহর
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের ১৫ শর্ত, ইরানের ৫
  • ২৫ মার্চ ২০২৬
এআই’র দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় আমূল পরি…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence