সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

১১ মার্চ ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM

© ভিডিও থেকে সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে পরিবহনে চাঁদা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহিষখলা বাজারে বিএনপি নেতা মুক্তার হোসেন ও যুবদল নেতা দেলোয়ার হোসেন, হারুন মিয়া ও হৃদয়ের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় বিএনপির ছাত্রদল নেতা হারুনুর রশীদ গ্রুপ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হজরত আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দু’গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হলে হজরত আলী গ্রুপ হারুনের লোকজনকে ধাওয়া করে। এতে হারুন গ্রুপ পালিয়ে যায়। মাগরিবের নামাযের পর হারুন গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিষখলা বাজারে হজরত আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় পথচারী মোহাম্মদ আলী দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন ও অর্ধশতাধিক লোক আহত হন। এ ঘটনার পরপরেই মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ জন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ট্যাগ: বিএনপি
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্যের কাছে রোকেয়া হল সংসদের ২৯ দফা দাবি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence