মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০ মার্চ ২০২৫, ১০:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
তফাজ্জল দীন ইসলাম

তফাজ্জল দীন ইসলাম © টিডিসি ফটো

কিশোরগঞ্জে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার (১০ মার্চ) দুপুরে তফাজ্জল দীন ইসলাম নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোররাতে অভিযান চালিয়ে চৌদ্দশত এলাকা থেকে দীন ইসলামকে গ্রেপ্তার করা। ওই যুবক সদর উপজেলার সুলতানপুর গ্রামের ছন্দু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সোমবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত শনিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর এলাকার একটি মাদরাসায় ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যায়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তোফাজ্জল দীন ইসলাম মেয়েটিকে মুখ চেপে ধরে পাশের নান্দলা মাঠে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। গভীর রাতে মেয়েটি বাড়িতে ফিরে তার স্বজনদের ঘটনা জানায়।’

এ ব্যাপারে নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬