কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নারীকে শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

১০ মার্চ ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
অভিযুক্ত তারেকুর রহমান (৩০)

অভিযুক্ত তারেকুর রহমান (৩০) © সৌজন্যেপ্রাপ্ত

কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তারেকুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণির কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তারেকুর রহমান কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন জানান, ইউএন উইমেন নামে একটি সংস্থার কর্মরত যুক্তরাষ্ট্রের ওই নারী তার অপর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে সকাল ১০টার দিকে শহরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় শহীদ সরণির কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় তারেকুর রহমান তাকে ঝাপটে ধরেন। একই সঙ্গে তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি পরবর্তীতে ওই নারী পুলিশকে জানালে পুলিশ বিকেল ৪টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬