‘পাগল’ সেজে যুবকের নারীবিদ্বেষী কাণ্ড, ফেসবুকে ভাইরাল, গ্রেপ্তারের দাবি

১০ মার্চ ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
রাস্তাঘাটে নারীদের হেনস্তা করেন খালিদ মাহমুদ রিদয় খান নামের এক যুবক

রাস্তাঘাটে নারীদের হেনস্তা করেন খালিদ মাহমুদ রিদয় খান নামের এক যুবক © ফেসবুক থেকে নেওয়া

ঢাকার সাভার উপজেলার বিভিন্ন স্থানে এক যুবক ‘পাগল’ সেজে নারীবিদ্বেষী নানা কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উত্ত্যক্ত করার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, যুবকের নাম খালিদ মাহমুদ রিদয় খান। অনেকে তাঁকে গ্রেপ্তারের পর বিচারের দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বিভিন্ন সময় মেয়েশিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কী ধরনের পোশাক পরা উচিত, সে কথা বলেছেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। জেইউ ইনসাইডার নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে, এই যুবকের নাম খালিদ মাহমুদ রিদয় খান। থাকেন সাভারে। রাস্তায় দাঁড়িয়ে স্কুল–কলেজের মেয়েদের টিজ করেন, হেনস্তা করেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

 গবেষক ও লেখক রাজু নূরুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ওই যুবকের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, খালিদের ভিডিও আগেও চোখে পড়েছিল, ভেবেছিলেন তিনি মানসিক ভারসাম্যহীন। তবে তিনি তা নন। রাস্তায় দাঁড়িয়ে তিনি স্কুল–কলেজের মেয়েদের টিজ করেন, হেনস্তা করেন। ধর্ষণের শিকার হওয়ার ভয় দেখান।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence