ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সরঞ্জামসহ ৫ জন গ্রেপ্তার

১০ মার্চ ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ব্যক্তিরা

ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ব্যক্তিরা © সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে ফেনীর মহিপাল হাইওয়ে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে জামান (৪২), একই এলাকার রবিউল হকের ছেলে সুলাইমান (৩৮), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহজাহানের ছেলে নাহিদ (২৫), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চররসিত গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)।  

এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারের পিছনের অংশ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু ১টি ছুরি এবং ২টি লোহার কাটার হ্যাকসা ব্যালেট উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, রোববার দিবাগত রাতে হাইওয়ের ফেনীর অংশে নিয়মিত টহল দিচ্ছিল ফাজিলপুর থানার পুলিশ সদস্যরা। রাত দেড়টার দিকে ঢাকামুখি লেইনে একটি প্রাইভেট কার দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে দ্রুত থামানো গাড়িটির কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করলে উক্ত গাড়ির চালক পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে। গাড়িতে থাকা ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের ব্যবহৃত প্রাইভেট কারের পিছনে ঢালাই থাকা অতিরিক্ত চাকার নিচ হতে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম পাওয়া যায়। 

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের সিডিএমএস তথ্য যাচাই করে দেখা যায় আসামি ইলিয়াসের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও চট্টগ্রামের মিরসরাই থানায় পৃথক ডাকাতি মামলা, জামান এর নামে নোয়াখালীর সুধারাম থানায় ১টি ডাকাতি মামলা, সীতাকুণ্ড থানায় ১টি ছুরি ও ১টি অস্ত্র মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence