৬ বছরের শিশুকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, খবর শুনে বাবার মৃত্যু

১০ মার্চ ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
ছয় বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে

ছয় বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে © প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছয় বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এদিকে মেয়ের এমন সংবাদ শুনে অসুস্থ বাবা মারা গেছেন।

হবিগঞ্জের (বানিয়াচং সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, রবিবার বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়েটির নানি সোমবার বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় জেলা সদর আধুনিক হাসপাতালে। এ ঘটনায় আটকরা হল: বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।

ঘটনার বর্ণনায় অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস বলেন, গত ৯ মার্চ বিকালে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তাকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের মুক্তা গাছের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মেয়েটি বর্তমানে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় রাতেই অভিযোগ দায়ের করা হলে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে দুই কিশোরকে আটক করে।

ভিকটিমের মামা মুমিন মিয়া বলেন, তার ভগ্নিপতি (৫০) বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার বিকালে তার মেয়ের এই ঘটনা শোনার পর থেকে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। সোমবার বেলা ১১টায় তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, শিশু ধর্ষণের ঘটনায় আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence