মেডিকেলে প্রশ্নপত্র ফাঁসের মূল হোতার স্ত্রীর ৩৪ বিঘা জমি জব্দের আদেশ

১০ মার্চ ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM

© প্রতীকী ছবি

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের বিভিন্ন সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

অবরুদ্ধ কার সম্পদের মধ্যে রয়েছে, ৮১০ শতাংশের বাগানবাড়ি, ৩ ও ৪ তলা দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও ৮ তলা বাণিজ্যিক ভবনসহ ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি রয়েছে। এছাড়া তার ৬টি ব্যাংক হিসাবের ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, দুদকের পক্ষে উপপরিচালক কে এম আসাদুজ্জামান অবরুদ্ধ ও জব্দ চেয়ে আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভুইয়া মুন্নুর নামে ঢাকার দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় অনুসন্ধান চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জুলাই মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধান জসিম উদ্দিন ভুঁইয়া ওরফে মুন্নুকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬