গুলশানে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

১০ মার্চ ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর গুলশানে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার (৯ মার্চ) এ ঘটনায় সজল হোসেন পলাশ (৪০) নামে এক গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই নাঈম উদ্দিন সুজন। 

নাঈম উদ্দিন সুজন বলেন, ‘শিশুটি তার মায়ের সঙ্গে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি বাসায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদরাসায় পড়ে সে। তার বাবা মারা গেছেন। মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকতো, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকতো সজল নামে ওই অভিযুক্ত ব্যক্তি। সেখান থেকে তাদের মধ্যে পরিচয়। সে পরিচয় সূত্রে  মাঝেমধ্যে তাদের নতুন বাসায় আসা যাওয়া করতো সজল।’

তিনি বলেন, ‘রবিবার সকালে মেয়েটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এ সময় সজল বাসায় আসে এবং শিশুটিকে ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে শিশুটির মা বাসায় আসলে মাকে সবকিছু খুলে বলে শিশুটি। এরপর থানায় গিয়ে মামলা করেন তিনি। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করা হয়। আর শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’ 

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬