দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চা দোকানি গ্রেপ্তার

১০ মার্চ ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসার এক ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসার এক ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা © প্রতীকী ছবি

ফেনীর ফুলগাজী উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসার এক ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, রবিবার আট বছর বয়সি ওই শিশুর মা থানায় মামলা করেন। পরে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল ইসলাম (৫৫) ওই উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় চা দোকানি। গ্রেপ্তার নুরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মামলার বরাতে পরিদর্শক নুরুল বলেন, ৩ মার্চ ওই ছাত্রী মাদ্রাসায় যায়। পরে সকাল সাড়ে ১০টায় ক্লাসের বিরতিতে টিফিন কিনতে পাশের চা দোকানে যায়। চা দোকানি নুরুল তাকে খাবার খাওয়ানোর কথা বলে দোকানের ভেতরে তার কোলে নিয়ে বসায়। একপর্যায়ে নুরুল শিশুটিকে যৌন নিপীড়ন করলে শিশুটি চিৎকার দেয়। এ সময় নুরুল শিশুটিকে ছেড়ে দেয়। দুপুরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়।

তিনি বলেন, পরে বিষয়টি শিশুটির মা তার প্রবাসী স্বামী, ভাই ও মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করেন। তাদের পরামর্শে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence