সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

১০ মার্চ ২০২৫, ১০:২৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
সাভার থানা

সাভার থানা © সংগৃহীত

সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিএনপি নেতার গাড়ি চালক। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কর্মরত।

রবিবার (৯ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এলাকায় নারী কনস্টেবলের উপর হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ইতি খানম কালিয়াকৈর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার ভেতরের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কনস্টেবল ইতি খানম রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ড্রাইভার সোহেল বাবু। পরে অকথ্য ভাষায় গালিগালাজ করে পালিয়ে যান অভিযুক্ত ড্রাইভার। আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

কনস্টেবল ইতি খানম জানান, তার ডিউটি ছিল কালিয়াকৈর থানায়। প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আসতে দেরি হওয়ায় রাস্তায় জ্যামে পড়েন। তাই রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যেতে বলেন। এসময় সোহেল নামের ওই ড্রাইভারকে অনুরোধ করে একটু সাইট দিতে বলেন। পুলিশ কনস্টেবল পরিচয় দেয়ার পরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন সেই ড্রাইভার। এক পর্যায়ে গাড়ি থেকে লাঠি বের করে পেটানো শুরু করেন। তাকে বাঁধা দিলেও রিকশায় বসা অবস্থায়ই মারধর করতে থাকেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে জানতে পারেন তার পায়ে ফ্যাক্সার হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা বলেন, ঘটনা শোনার পর আমাদের পক্ষ থেকেই ড্রাইভারকে পুলিশের কাছে সোপর্দ করেছি। ড্রাইভারের বিষয়টিতে আমাকে জড়ানোর ব্যাপারটি বিব্রতকর।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, কালিয়াকৈর থানার কর্মরত ওই নারী কনস্টেবলের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগ: বিএনপি
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence