সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখল করা মিষ্টি গ্রেপ্তার

১০ মার্চ ২০২৫, ১০:১১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
মারইয়াম মুকাদ্দাস মিষ্টি

মারইয়াম মুকাদ্দাস মিষ্টি © সংগৃহীত

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয়ধারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করছে পুলিশ। রবিবার (৯ মার্চ) রাতে শহরের পশ্চিম আকুর-টাকুর পাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপির বাড়ি দখল নেয়ার কারণে গত শনিবার রাতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। 

গ্রেপ্তার মারইয়াম মুকাদ্দাস মিষ্টি বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের দোহার জশিহাটী গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে। তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান (৫৮) রবিবার সকাল ১১টায় টাঙ্গাইল থানায় লিখিতভাবে অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, টাঙ্গাইল সদর থানাধীন আকুর টাকুর পাড়া (ছোট কালী বাড়ি রোড) সাকিনস্থ বাদীর বাসার ৫ম তলাবিশিষ্ট বিল্ডিংয়ের কেঁচি গেটের ষষ্ঠ তালা ভেঙে গ্রেপ্তারকৃত বিবাদীসহ আরও অজ্ঞাতনামা ৮-৯ জন ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার (যার মূল্য অনুমান ১২ লাখ টাকা) চুরি করে নিয়ে গেছে। এছাড়াও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করে। পূর্ব পরিকল্পিতভাবে ১৭ জন মানসিক ভারসাম্যহীন মানুষ নিয়ে তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রুমে প্রবেশ করায়। 

এ বিষয়ে বিবাদীর কাছে জানতে চাওয়া হলে তিনি রেগে গিয়ে বাদীকে বলেন, ‘এই বাড়িতে বসবাস করতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় আগামী সাতদিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে ফেলা হবে।’ 

টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজন জানান, মিষ্টির কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মিষ্টির চাঁদাবাজি ও অবৈধ দখল দাড়ির সঙ্গে জড়িত যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, রবিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোহেরুল ইসলামের স্ত্রী রওশনারা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় সমন্বয়ক মিষ্টির নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মারিয়ম মোকাদ্দেস মিষ্টিকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ: চাঁদা
যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা
  • ০৮ এপ্রিল ২০২৬
হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
close