ঢাকায় শিশু ধর্ষণের অভিযোগ, জন্মদাতা বাবা গ্রেপ্তার

০৯ মার্চ ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
ধর্ষণের শিকার’ শিশুটি ওসিসিতে ভর্তি আছে

ধর্ষণের শিকার’ শিশুটি ওসিসিতে ভর্তি আছে © প্রতীকী ছবি

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। রামপুরা থানার এসআই শফিকুর রহমান বলেন, রিকশাচালক আনোয়ারুল ইসলাম ভূক্তভোগী শিশুটির জন্মদাতা বাবা। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৮ মার্চ) রামপুরার পূর্ব হাজীপাড়া বৌবাজার এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার রাতেই আনোয়ারুলকে গ্রেপ্তার করে পুলিশ। শফিকুর রহমান বলেন, মাস খানেক আগে তিন সন্তানকে রেখে আনোয়ারুল ইসলামের স্ত্রী মারা যান। একটি ঘরেই তিন সন্তানকে নিয়ে থাকতেন তিনি।

ধর্ষণের শিকার ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এসআই শফিকুর বলেন, পরিবারটি হতদরিদ্র। ধর্ষণের শিকার শিশুটিকে ওসিসিতে নেওয়া হয়েছে। তার বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জানা গেছে, ছয় ও চার বছরের দুই সন্তানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের নিকটাত্মীয় প্রায় সবাই হতদরিদ্র; কেউ এখন তাদের এ দায়িত্ব নিতে চাচ্ছেন না।

ট্যাগ: ধর্ষণ
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা 
  • ১৬ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীর উৎসব আমেজে বর্ণিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
হৃদয়-লিটনের বীরত্বের পর হাসানের দাপট, শেষ বিকেলে টাইগার শিব…
  • ১৬ নভেম্বর ২০২৬
হলের তরকারিতে পোকা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
  • ১৬ নভেম্বর ২০২৬
ক্ষমতার রাজনীতির বাইরে মেহনতি মানুষের প্রিয় ‘হুজুর’ মওলানা …
  • ১৬ নভেম্বর ২০২৬
হাসানের তোপে ৫ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
  • ১৬ নভেম্বর ২০২৬