বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইয়াবাসহ আটক

০৯ মার্চ ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
মো. জিদান

মো. জিদান © সৌজন্যেপ্রাপ্ত

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে চারটি ইয়াবা জব্দ করা হয়।

রবিবার (৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ অভিযান চালানো হয়। আটক দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল ইকবাল হোসেন। এ ঘটনায় জিদানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, জিদান হাসপাতালের কর্মীদের হুমকি-ধমকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিলেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির ভেতরে ইয়াবা বিক্রি করতেন। এ বিষয়ে অভিযোগ দিলে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক এম এ বাশার বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানতে পেরেছি।’

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘জিদান বাড়িঘরে রং ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করত। আন্দোলন চলাকালে সে পিঠে ছররা গুলিতে আহত হয়েছিল। এর পর থেকেই সে সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে দালালি ও স্টাফদের হুমকি-ধমকি দিয়ে সুবিধা আদায় করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জিদান ও ইকবালকে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

যোগাযোগ করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, ‘জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের বিষয়টি জানতে পেরে আমরা প্রশাসনকে বলেছি, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিতে। সেই সঙ্গে আমরাও তাকে দল থেকে বহিষ্কার করেছি।’

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence