যৌন নিপীড়ন মোকাবিলায় চালু হচ্ছে হটলাইন: আসিফ নজরুল

০৯ মার্চ ২০২৫, ০৫:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © ফাইল ফটো

যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রবিবার (৯ মার্চ) যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

পরে সচিবালয়ে তিনি ব্রিফিংয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষে থেকে আমি জানাচ্ছি যে, রাস্তা-ঘাটে যে যৌন নিপীড়ন হয়, হয়রানি হয়- এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে।

আসিফ বলেন, সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যে (নম্বর) জানিয়ে দেওয়া হবে; রাস্তা-ঘাটে যেকোনো ঘটনা ঘটলে হটলাইনে ২৪ ঘণ্টা টাইম থাকবে অভিযোগ দেওয়ার জন্য। এটা তদারিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে।

দেশের নাজুক আইনশৃঙ্খলা নিয়ে নাগরিকদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে গেল বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সী এক শিশু। ওই ঘটনা নিয়ে আলোচনার মধ্যে দেশের বিভিন্ন স্থানে আরো কয়েকটি ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালওয়েরও আলাদা একটা সেল থাকবে, যেখানে অযথা কালক্ষেপণ যেন না করা হয়।

আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা মাহবুব আলম।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬