রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৯

০৯ মার্চ ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © সংগৃহীত

রাজধানী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (৯ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নগরজুড়ে ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করেছে ডিএমপি।

তিনি জানান, ডিএমপির ৫০টি থানা এলাকায় দুই পালায় পরিচালিত অভিযানে ৩৪০টি টহল টিম রাতে ও ৩২৭টি টিম দিনে দায়িত্ব পালন করে। এসব টিমের মধ্যে মোবাইল পেট্রোল টিম ছিল ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। নগরীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির তত্ত্বাবধানে ৭১টি চেকপোস্ট পরিচালিত হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির পাশাপাশি সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণে সিটিটিসির ১৪টি টহল টিম, এটিইউ-এর ১২টি টহল টিম এবং রাতে র‍্যাবের ১০টি টহল টিম কাজ করেছে। এছাড়া এপিবিএন-এর অধীনে ২০টি চেকপোস্ট পরিচালিত হয়েছে।

তালেবুর রহমান আরও জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে ১৫ জন ডাকাত, ১৭ জন পেশাদার ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ১৬ জন চোর, ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ৩৬ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একাধিক অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে—একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের এন্টিকাটার ও অন্যান্য সরঞ্জাম। এছাড়া ২৫০ গ্রাম গাঁজা ও ৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence