কিশোরীর নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণের চেষ্টা, হাতেনাতে সৎবাবা গ্রেপ্তার

০৯ মার্চ ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৭ PM
কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার সৎবাবাকে (৪০) গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার সৎবাবাকে (৪০) গ্রেপ্তার © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে কিশোরী মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল রাতে ধর্ষণচেষ্টার সময় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। পরে তাঁর বিরুদ্ধে বন্দর থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ মার্চ কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করেন তার সৎবাবা। পরে তিনি সেই ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি কিশোরী তার মা ও কয়েকজন প্রতিবেশীকে জানায়। ওই ঘটনার পর গতকাল রাতে আবার ভিডিও দেখিয়ে কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন সৎবাবা। তখন কিশোরীর ডাক ও চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে সৎবাবাকে আটক করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎবাবাকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় দুটি মামলা করেছেন।

 

ট্যাগ: ধর্ষণ
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬