২৫০ টাকার দ্বন্দ্বে স্পর্শকাতর স্থানে আঘাত, প্রাণ হারালেন দিলদারুল

০৪ মার্চ ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
নিহত দিলদারুল আহমদ

নিহত দিলদারুল আহমদ © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের এলাকায় পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) উপজেলার উলুবনিয়া রাস্তার মাথা মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দিলদারুল আহমদ (৫০)।

স্থানীয় বাসিন্দারা জানান, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মুরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের সাথে তার পাওনা ২৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদের শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করেন। 

ঘটনাস্থল থেকে দিলদারুল আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

আরো পড়ুন: বিএনপি নেতার হামলার পর জবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
close