গোপালগঞ্জ হাসপাতালের আরএমও ফারুক আহমেদ গ্রেপ্তার

২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ডা. ফারুক আহমেদ

ডা. ফারুক আহমেদ © সংগৃহীত

আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে সদর হাসপাতালের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. ফারুক আহমেদকে আদালত একটি মারামারির মামলার কাগজপত্র ও নথি চেয়ে তলব করে। কিন্তু দীর্ঘদিন তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

ওসি আরও বলেন, পরোয়ানার ভিত্তিতে শনিবার ভোররাতে সদর হাসপাতালের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬