মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার

২৫ নভেম্বর ২০২৪, ০১:২৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যদি কোনো থানার ওসি কোনো ঘটনায় ভুক্তভোগীর মামলা না নেন, তাহলে তাকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে। 

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দফতরে অটোরিকশা, অটোভ্যান এবং ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন।
বৈঠকে একজন রিকশাচালক দাবি করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে একদিন মারধর করা হয়েছে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।’

আরও পড়ুন: শিক্ষার্থীদের দ্বিমুখী সংঘর্ষে সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষা স্থগিত

চাঁদাবাজির বিষয়ে শেখ মো. সাজ্জাত আলী বলন, কোনো চাঁদাবাজি চলবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এর আগে বেলা ১১টার দিকে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬