গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১০ নভেম্বর ২০২৪, ০২:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
এ কে এম সাইফুল মজিদ

এ কে এম সাইফুল মজিদ © সংগৃহীত

গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদসহ ১৯ জনকে আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট আদালতে একটি মামলা করা হয়েছে। 

রবিবার ১০ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম মোহাম্মদ মাঈনুদ্দীন চৌধুরী এ মামলা করেন।

সিএমএম আদালতের বিচারক পার্থ প্রতীম মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে মিরপুরের শাহ আলী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

আদালতে বাদীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: মুনতাহার মরদেহ পুকুরে ফেলার সময় প্রতিবেশী মা-মেয়ে আটক

মামলায় অভিযোগ করা হয়, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের গড়া প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের প্রধান কার্যালয়ে হামলা ও দখল করার উদ্দেশ্যে চলতি বছরে ১২ ফেব্রুয়ারি হামলা চালানো হয়। 

এতে আরও বলা হয়, এ হামলার নেপথ্যে ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ, ব্যারিস্টার মাসুদ আকতারসহ অনেকে। তাদের বিরুদ্ধে দখল, ভাঙচুর, লুটপাট ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬