প্রতীকী ছবি
নরসিংদীর পলাশ উপজেলায় প্রাইভেট কারের নিচে চাপা পড়ে জামিল হোসেন (৬) নামে এক স্কুল ছাত্রে মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটেছে। জামিল ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়া গ্রামের আজমির হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় সেতুর পূর্ব পাশে ঘোড়াশাল হলি ক্রিসেন্ট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র জামিল হোসেন সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে পলাশগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৪-৯৬২৫) স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ প্রাইভেট কারটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।