লিখিত পরীক্ষায় প্রক্সি নেওয়া ২২ জনকে ভাইভায় আটক

২৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
লিখিত পরীক্ষায় প্রক্সি নেওয়া ২২ জনকে ভাইভায় আটক

লিখিত পরীক্ষায় প্রক্সি নেওয়া ২২ জনকে ভাইভায় আটক

গাইবান্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি নেওয়া ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জাম আহমদ।

এর আগে একই দিন দুপুর ২টায় শুরু হওয়া মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয় এবং পরে রাতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫ জন শূন্য পদের নিয়োগে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয়। এই সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ২২ জনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে তাদের নিজস্ব হাতের লেখার কোনো মিল পাওয়া যায়নি। মূলত ভাইভায় অংশগ্রহণকারী এই ২২ পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। যা ভাইবা বোর্ডে ধরা পড়ে এবং পরে তাদেরকে আটক করা হয়।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভাইভা বোর্ডে ২২ পরীক্ষার্থীর প্রতারণার মাধ্যমে প্রক্সি নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা ভাইভা বোর্ডের কর্মকর্তাদের কাছে তাদের প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। আমরা অভিযুক্তদের পুলিশে সোপর্দ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা সদর উপজেলার ১৭ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরদিন ২৬ অক্টোবর শনিবার দুপুর ২টা থেকে তাদের মৌখিক পরীক্ষা ওই কার্যালয়ে শুরু হয়।

এর আগে চলতি বছরের ২৬ মে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদ পূরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত একমাস জেলার স্থায়ী বাসিন্দাদের শর্ত সাপেক্ষে আবেদনের সময়সীমা বেধে দেওয়া হয়। বেধে দেওয়া সময়ের সময়ের মধ্যে ১১ হাজার পরিক্ষার্থী অনলাইনে আবেদন করেন।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence