রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে আটক বিএনপি নেতা

০২ অক্টোবর ২০২৪, ০১:০৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি

জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি © সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন জিলানী মার্কেট দখল করে গিয়ে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যার পর দুই শতাধিক লোক নিয়ে মার্কেটটি দখল করতে গেলে জাহাঙ্গীরসহ তিনজনকে আটক করা হয়।

জিলানী মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, মার্কেটের নির্বাচিত কমিটি আছে। যারা হেরেছিল তাদেরকে নিয়ে মার্কেট দখল করতে আসেন জাহাঙ্গীর। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী আসে। এসময় তিন জনকে আটক করে নিয়ে যায়।

থানা সূত্রে জানা গেছে, আটক তিনজন থানা হেফাজতে আছে। তবে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে তদবির করা হচ্ছে।

ট্যাগ: আটক
ইন-হাউস কোচিং করতে হবে এসএসসি পরীক্ষার্থীদের, সম্মানী থাকবে…
  • ২৪ জুন ২০২৬
সেশনজটসহ নানা ভোগান্তির প্রতিবাদে রাবির নৃবিজ্ঞান বিভাগে তা…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ২৫ বসতঘর
  • ২৪ জুন ২০২৬
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানম…
  • ২৪ জুন ২০২৬
বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬