আন্দোলনে সহিংসতার দায়ে চবি শিক্ষার্থীসহ ৯ জন রিমান্ডে

২৯ জুলাই ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীসহ ৯ জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ ও জুয়েল দেব পৃথক শুনানিতে এই নির্দেশ দেন।

আটককৃতরা হলেন, আলমগীর, আব্দুল্লাহ আল জুবায়ের, তাজুদ্দিন, নুর আলম, ফাহিম উদ্দিন, আলফাজ আহমেদ, হারুন অর রশিদ, ওয়াহিদুল ইসলাম ও উমাউল ইসলাম। এদের মধ্যে ফাহিম উদ্দিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আলফাজ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নগরের চান্দগাঁওয়ে হত্যাকাণ্ড, পুলিশ বক্সে হামলা এবং কোতোয়ালীতে পুলিশ বক্সে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ৯ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

তিনি আরও জানান, পৃথক দুটি মামলার মধ্যে কোতোয়ালী থানার মামলায় আরও পাঁচজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও আটজনের রিমান্ড নামঞ্জুর করা হয়।

ট্যাগ: পুলিশ
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬