এসএসসি পাসের পরদিন ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সিফাতের

১৪ মে ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে আল নাহিয়ান সিফাত (১৬)। গত রোববার ফলাফল পেয়েছে সে। এর একদিন পরই দুর্ঘটনায় প্রাণ গেল তার। রাজধানীর গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। 

সোমবার (১৩ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবুল হোসেনের ছেলে সিফাত। পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজীরবাগ এলাকায় থাকতো সে। সিটি করপোরেশনে চাকরি করেন তার বাবা।

আরো পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও দেশীয় অস্ত্রের মহড়া ছাত্রলীগের

সিফাতকে উদ্ধারকারী পথচারী কাওছার জানান, রাত ৮টার দিকে গুলবাগ এলাকায় রেললাইন পার হচ্ছিল সে। এ সময় ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

 
মানবসম্পদ উন্নয়নেই জোর দিচ্ছে সরকার
  • ২৫ জুন ২০২৬
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত সেই যুবক গণপিটুনিতে …
  • ২৫ জুন ২০২৬
সালিশ শেষে বাড়ি ফেরা হলো না, সড়কে মিলল হাত-পা কাটা মরদেহ
  • ২৫ জুন ২০২৬
হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬