রাবি গেটের সামনে বাস-অটোরিকশা সংঘর্ষ, গুরুতর আহত রুয়েট ছাত্র

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
রাবি গেটের সামনে বাস-অটোরিকশা সংঘর্ষ, গুরুতর আহত রুয়েট ছাত্র

রাবি গেটের সামনে বাস-অটোরিকশা সংঘর্ষ, গুরুতর আহত রুয়েট ছাত্র © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সোহেল রানা (২২) গুরুতর আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগেছে। এছাড়া চালকের দুই পা ভেঙে গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাজশাহী শহরের দিক থেকে ছেড়ে আসে যাত্রীবাহী বাসটি। অপরদিকে বিনোদপুর রোড হয়ে শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এরপর রাবির মূল ফটকের সামনে আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অটোরিকশায় থাকায় দুজন।

গুরুতর আহত রুয়েট ছাত্র মো. সোহেল রানা (২২) নওগাঁ জেলার সাপাহার উপজেলার কুচিন্দা গ্রামের মো. আলম হোসেনের সন্তান এবং আহত অটোরিকশা চালকের নাম মো. মুন্না মিয়া (৩১) বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জ গ্রামের মো. মামুন হোসেনের সন্তান। 

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence