ভোটকেন্দ্রে যেতে বাধা বিএনপির, পুলিশের সঙ্গে সংঘর্ষ

০৭ জানুয়ারি ২০২৪, ১১:২৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
চান্দগাঁওয়ের মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে

চান্দগাঁওয়ের মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে © সংগৃহীত

চট্টগ্রামে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) সকালে চান্দগাঁওয়ের মৌলভীপুকুর পাড় এলাকায় এ সংঘর্ষ হয়।

ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান, লোকজন ভোট দিতে গেলে বিএনপির সমর্থকরা বাধা দেন। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা ধাওয়া দিয়েছেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির সমর্থকরা।

পর পর বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া নগরীর বিভিন্ন কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। 

আরো পড়ুন: ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ২ ঘণ্টায় ১৫৬ ভোট

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, মৌলভী পুকুরপাড় এলাকায় কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেয় বিএনপির লোকজন। পুলিশ সেখানে গেলে তারা চড়াও হয়, ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close