বখাটের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেল কলেজছাত্রী

৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
আগুনে দগ্ধ

আগুনে দগ্ধ © সংগৃহীত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত সোমবার ফেনীতে এক কলেজ শিক্ষার্থীর গায়ে আগুন দিয়েছিল নাহিদ নামে এক বখাটে। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন তিনি। ছাত্রীর বাবা আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় একটি সূত্র জানায়, মাশকুরা আক্তার মোমকে (১৮) ওই দিন নাহিদ নামে একজন প্রেমের প্রস্তাব দেন। তা প্রত্যাখ্যান করলে নাহিদ তাকে মারধর এবং গায়ে আগুন লাগিয়ে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নিয়ে যায়।

ছাত্রীর বাবা জানান, মাশকুরা আক্তার মোমের শরীরের নিচের অংশ পুঁড়ে গেছে। ফেনী হাসপাতাল থেকে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল।

আবদুল খালেকের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোটে। সন্তানসহ তিনি ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় বসবাস করেন।  

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা জানান, পুলিশের হাতে যে অভিযোগ রয়েছে সে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close