ছাত্রলীগ কর্মীকে ছুরিকারাঘাতে হত্যা প্রতিপক্ষের

২১ নভেম্বর ২০২৩, ১০:১৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার আরিফ হোসেন

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার আরিফ হোসেন © সংগৃহীত

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ আহমদ (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ নভেম্বর) রাতে নগরের বালুচর টিবি গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার।

আরিফ বালুচর এলাকার ফটিক মিয়ার ছেলে। সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সঙ্গে রাজনীতি করতেন তিনি। তবে কোনো পদ নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বালুচর টিবি গেট এলাকায় কয়েক জন যুবক আরিফকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা গিয়ে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাতে ছাত্রলীগ নেতা নাজমুল ইসলামসহ শতাধিক নেতা–কর্মী হাসপাতালে আসেন।

নাজমুল ইসলাম বলেন, টিলাগড় এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে একটি পক্ষ। চার দিন আগে আরিফকে মারধর করে তারা। সে হাসপাতালে চিকিৎসাও নিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর জেরে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার।

আরো পড়ুন: ডিবি পরিচয়ে শিক্ষক নেতা জাকির হোসনকে তুলে নেওয়ার অভিযোগ

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর হিরণ মাহমুদের পক্ষের কর্মীরা আরিফকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে নাজমুল ইসলামের অভিযোগ। এর আগেও তারা মারধর করেছিল। তবে এ ব্যাপারে কাউন্সিলর হিরণ মাহমুদের বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে সিলেটের শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, এলাকাটি বিমানবন্দর এলাকাধীন। তবে নিহত তরুণের বাড়ি শাহপরাণ এলাকায়। নিজেদের মধ্যে বিরোধে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

১১ জেলার ডিসিকে প্রত্যাহার, তালিকা দেখুন এখানে
  • ২৯ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে কমছে না জ্বালানির সংকট, ভোগান্তিতে গ্রাহক
  • ২৯ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রাথমিকের নতুন বই রিভি…
  • ২৯ মার্চ ২০২৬
ফোন ছাড়তে পারছেন না? চোখ বাঁচাতে অন্তত ২০-২০-২০ নিয়ম মেনে চ…
  • ২৯ মার্চ ২০২৬
১১ জেলায় নতুন ডিসি, দেখুন তালিকা
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence