কাকরাইলে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

২৮ অক্টোবর ২০২৩, ১২:২৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ

কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার বিচারপতি বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে। ১৫ থেকে ২০ মিনিট ধরে চলা এ সংঘর্ষের সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ বেলা দুইটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সময়ে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি।

বিএনপির সমাবেশ বেলা দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার রাত থেকেই নয়াপল্টনে অবস্থান নেয় দলটির নেতা-কর্মীরা। আজ সকালে বিভিন্ন জায়গা থেকে নয়াপল্টনে আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের চাপও বাড়ছে। কাকরাইল মোড় থেকে মালিবাগ মোড় হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত সড়কে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence