বগুড়ায় প্রভাষক হত্যা মামলায় গ্রেফতার ২

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
গ্রেফতার দুই আসামি

গ্রেফতার দুই আসামি © সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বগুড়া ও রাজশাহী থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন (২৬) ও তন্ময় ওরফে সাব্বির (২৮)। সাব্বিরকে রাজশাহীর সদর উপজেলা থেকে গ্রেফতার আর আল আমিনকে বগুড়া শহরের কালিতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে রাজশাহী সদর উপজেলা এলাকা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। সাব্বির সেখানে তৌফিক ছদ্মনাম নিয়ে আত্মগোপনে ছিলেন। একইদিন সকালে বগুড়ার কালিতলা এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছেন। তারা উদ্ধার হওয়া অটোরিকশায় চড়ে হত্যাকাণ্ড ঘটায়। পরে ওই অটোরিকশাতে করে পালিয়ে যায় তারা।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় পূর্বশত্রুতার জেরে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়।

পরের দিন ওই ঘটনায় নিহতের স্ত্রী সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
close