রাজধানীতে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

২৮ আগস্ট ২০২৩, ০৮:৫৮ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর একটি বাসা থেকে ইফতিয়াক আহমেদ অনিক (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাতে বাড়ির চারতলার মেস বাসায় লাশটি পাওয়া যায়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অনিক বেসরকারি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের মাস্টার্সের ছাত্র ছিলেন বলে জানান ওসি। তার বাড়ি বরিশাল।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হয়তো টাকা-পয়সা নিয়ে বাবার ওপর অভিমান ছিল তার। এ কারণে আত্মহত্যা করেছেন তিনি। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
বিক্ষোভের পর উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখল নোবিপ্রব…
  • ২২ এপ্রিল ২০২৬
আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬