ধর্ষণচেষ্টার মামলায় কারাবাস, প্রতিশোধ নিতে জামিনে বেরিয়ে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’

২৬ আগস্ট ২০২৩, ১২:৩৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
অভিযুক্ত বিপুল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব

অভিযুক্ত বিপুল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব © টিডিসি ফটো

শেরপুর সদর উপজেলার ধর্ষণের মামলার আসামি এক যুবককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুরের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার চাপুলিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। পরে শুক্রবার তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার মো. বিপুল মিয়া সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

আশিক উজ্জামান জানিয়েছেন, বিপুল মিয়া এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন। তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। ২৮ জুলাই বিপুল মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলা করেন তার বাবা। সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। ৮ আগস্ট তিনি জামিনে বেরিয়ে আসেন।

কারাবাসের প্রতিশোধ নিতে বিপুল সুযোগ খুঁজতে থাকেন। ১৯ আগস্ট ওই স্কুলছাত্রী রাতের বেলায় ঘর থেকে বের হলে বিপুল স্কুলছাত্রীকে গামছা দিয়ে মুখ বেঁধে পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং সেখান থেকে পালিয়ে যায় বলেও জানানো হয়েছে র‌্যাবের পক্ষ থেকে।

নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence